ব্যবহারের শর্তাবলী (Terms of Use)

UneMark ওয়েবসাইট https://unemark.com এ আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলী মেনে চলতে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে অর্ডার করার আগে শর্তগুলো ভালোভাবে পড়ে নিন।

১. সাধারণ শর্তাবলী

  1. UneMark  এর ওয়েবসাইট ব্যবহার করার জন্য আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, অথবা অভিভাবকের তত্ত্বাবধানে ব্যবহার করতে হবে।
  2. আপনি যে সকল তথ্য দিচ্ছেন তা সঠিক ও সম্পূর্ণ হতে হবে। ভুল তথ্যের কারণে অর্ডার সংক্রান্ত কোনো সমস্যা হলে UneMark দায়ী থাকবে না।
  3. আমরা যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন, সংশোধন বা আপডেট করার অধিকার রাখি। পরিবর্তনগুলো এই পেজে প্রকাশ করা হবে।

২. প্রোডাক্ট, মূল্য ও অর্ডার

  1. আমাদের ওয়েবসাইটে প্রদর্শিত সকল প্রোডাক্টের ছবি ও বর্ণনা যথাসম্ভব সঠিক রাখার চেষ্টা করা হয়। তবে স্ক্রিন রেজুলেশন বা আলোর কারণে রঙে সামান্য তারতম্য হতে পারে।
  2. সকল প্রোডাক্টের মূল্য বাংলাদেশি টাকায় দেখানো হয় এবং পূর্ব নোটিশ ছাড়াই পরিবর্তন হতে পারে।
  3. স্টক থাকা সাপেক্ষে সকল অর্ডার কনফার্ম করা হয়। পেমেন্ট করার পরও যদি প্রোডাক্ট স্টক আউট হয়ে যায়, আমরা আপনাকে জানিয়ে সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেব।
  4. UneMark সন্দেহজনক বা জালিয়াতি মনে হলে যেকোনো অর্ডার বাতিল করার অধিকার রাখে।

৩. ইউজার অ্যাকাউন্ট

  1. অ্যাকাউন্ট তৈরির সময় দেওয়া পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার দায়িত্ব সম্পূর্ণ আপনার।
  2. আপনার অ্যাকাউন্ট থেকে করা সকল কার্যক্রমের জন্য আপনি দায়ী থাকবেন। অননুমোদিত ব্যবহার দেখলে সাথে আমাদের জানাবেন।

৪. মেধাস্বত্ব

  1. এই ওয়েবসাইটের সকল কনটেন্ট – লোগো, প্রোডাক্টের ছবি, ডিজাইন, টেক্সট, গ্রাফিক্স – UneMark  এর সম্পত্তি এবং কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত।
  2. আমাদের লিখিত অনুমতি ছাড়া কোনো কনটেন্ট কপি, ব্যবহার বা বাণিজ্যিক উদ্দেশ্যে প্রচার করা যাবে না।

৫. নিষিদ্ধ কার্যকলাপ

আপনি এই ওয়েবসাইট ব্যবহার করে নিচের কাজগুলো করতে পারবেন না:

  1. অবৈধ, প্রতারণামূলক বা ক্ষতিকর কোনো কাজ।
  2. ভাইরাস বা ক্ষতিকর কোড আপলোড করার চেষ্টা।
  3. ওয়েবসাইটের সিকিউরিটি সিস্টেম ব্রেক করার চেষ্টা।
  4. অন্য কাস্টমারের তথ্য সংগ্রহ করা বা তাদের হয়রানি করা।

৬. দায়বদ্ধতার সীমাবদ্ধতা

  1. UneMark ওয়েবসাইট সর্বক্ষণ ত্রুটিমুক্ত বা নিরবচ্ছিন্ন থাকবে তার গ্যারান্টি দেয় না। টেকনিক্যাল সমস্যার কারণে সাইট সাময়িক বন্ধ থাকতে পারে।
  2. আমাদের কারখানায় তৈরি প্রোডাক্টের গুণগত মানের গ্যারান্টি আমরা দিই। তবে প্রোডাক্ট ব্যবহারের পর স্বাভাবিক ক্ষয় বা ভুল ব্যবহারের কারণে সৃষ্ট সমস্যার জন্য আমরা দায়ী থাকব না।

৭. প্রযোজ্য আইন

এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। যেকোনো বিরোধ চট্টগ্রাম আদালতের এখতিয়ারভুক্ত হবে।

৮. যোগাযোগ

ব্যবহারের শর্তাবলী সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন:  

ইমেইল: unemark.co@gmail.com  

ফোন: 01766645070  

ঠিকানা: [চট্টগ্রাম,  বাংলাদেশ]